ads

শুক্রবার , ৮ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৬১১

খবর টি পড়েছেন : ১৪৭
দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৬১১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় দেশে ১ হাজার ৬১১ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন করোনায় তিনজনের মৃত্যু হয়েছিল। এ সময় শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ৭৯০। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় যে সাতজনের মৃত্যু হয়েছে, চারজন পুরুষ, তিনজন নারী। ঢাকায় পাঁচজন, খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় ৯ হাজার ৫৮০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৮২। আগের দিন এ হার ছিল ১৬ দশমিক ৫৪।

Shamol Bangla Ads

বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এ পর্যন্ত দেশে ১৯ লাখ ৮৮ হাজার ১০১ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ১১ হাজার ৩৬৭ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৮৫ জনের।

এদিকে দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় সব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। মাস্ক না পরলে শাস্তি দেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট পরবর্তী সংবাদ পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads