ads

শনিবার , ২ জুলাই ২০২২ | ১৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরের ফ্রিল্যান্সার রাবুর সফলতার গল্প

মো. শাহ জামাল, জামালপুর - ফটো কার্ড
জুলাই ২, ২০২২ ৮:৩৮ অপরাহ্ণ

আরিফুর আলম (রাবু) একজন ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার ও সাইবার সিকিউরিটি ডিটেক্টর। তিনি এখন কাজ করছেন ইউরোপ-আমেরিকানদের সাথে। জামালপুরের এই তরুণ এখন ঘরে বসে আয় করেন লাখ লাখ টাকা।

Shamol Bangla Ads

শুরুর দিকে তার পথ চলা ছিল কঠিন ও ভঙ্গুর। কঠোর সাধনা ও মেধাকে কাজে লাগিয়ে দিনে দিনে অর্জন করেছেন ফাইবারে টপরেটেড ফ্রিল্যান্সার ব্যাজ। বর্তমানেও তিনি একটি মার্কিন কোম্পানিতে এসইও স্পেশালিস্ট হিসেবে চুক্তিবদ্ধ হয়ে কাজে যোগদান করেছেন। পাশাপাশি দেশীয় স্বনামধন্য একটি কোম্পানির আইটি এক্সপার্ট হিসেবেও কর্মরত আছেন।

ইতোমধ্যে রাবু তার মেধা এবং যোগ্যতাকে কাজে লাগিয়ে তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের সফল ফ্রিল্যান্সার মর্যাদা পেয়েছেন। তিনি সব কাজ সম্পূর্ণ করেন ঘরে বসে ল্যাপটপের মাধ্যমে। এই কাজের মাধ্যমে তার ভাগ্য বদলের স্বপ্ন জয় করেছেন। তরুণদেরেও এ ধরনের সুযোগ করে দিতে চান ফ্রিল্যান্সার রাবু। ডিজিটাল যুগে বাংলাদেশের অর্থনীতিতে ফ্রিল্যান্সাররা অবদান রাখছেন। সাবলম্বী হওয়ার অন্যতম সৎ পন্থা-ফ্রিল্যান্সিং। আমাদের দেশের ফ্রিল্যান্সাররা বছরে ৫০ কোটি মার্কিন ডলার উপার্জনে ভূমিকা রাখছেন।

Shamol Bangla Ads

ফ্রিল্যান্সার রাবু ভাষ্যমতে, প্রথমেই উপার্জনের চিন্তা না করে, শিখার চেষ্টা করুন। নিজেকে দক্ষ করে গড়ে তুলে ফ্রিল্যান্সিং এর যাত্রা শুরু করুন। সাফল্যের জন্য প্রয়োজন নিজের আত্মবিশ্বাস ও দক্ষতা অর্জন।

রাবুর জন্ম জামালপুর মাদারগঞ্জের চরভাটিয়ালি গ্রামে। তার পিতার নাম ইন্তাজ আলী। ফ্রিল্যান্সার রাবুর সফলতার জন্য রয়েছে প্রবাসী পিতা ও এক ভাইয়ের অনুপ্রেরণা। বর্তমানে সে জামালপুর আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিএ অনার্স শেষ করে মাস্টার্সে অধ্যয়নরত।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads