ads

রবিবার , ২৬ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্ববিদ্যালয় ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক হচ্ছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ২০৬
বিশ্ববিদ্যালয় ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক হচ্ছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আইন সংশোধন করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থী ভর্তির সময় মেডিকেল টেস্ট করা হবে। সেই টেস্টের মধ্যেই ডোপ টেস্ট (মাদক গ্রহণ করেন কি না সেই পরীক্ষা) বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ২৬ জুন রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস, ২০২২’ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা পুলিশের ডোপ টেস্ট শুরু করে দিয়েছি। এরপর প্রধানমন্ত্রীর কাছে একটি প্রপোজাল পাঠিয়েছিলাম, সরকারি চাকরিতে কর্মকর্তা-কর্মচারী যারা নিয়োগ পাবেন, তাদেরও ডোপ টেস্ট করা হবে। সিভিল সার্জন যেসব পরীক্ষা করেন, সেখানে ডোপ টেস্টও করবে। এখন সেটাও করা হচ্ছে।’

এই কার্যক্রম ব্যাপকভাবে পরিচালনা করতে অবকাঠামো উন্নয়ন করতে হবে জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সেই প্রচেষ্টা আমরা শুরু করেছি।’

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আইন তৈরি করা হচ্ছে। আইন অনুযায়ী শিক্ষার্থীদের ডোপ টেস্ট করা হবে। তাদের ভর্তির সময় মেডিকেল টেস্ট করা হবে, সেই টেস্টের মধ্যেই এ ডোপ টেস্ট থাকবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্বপ্নের পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু পরবর্তী সংবাদ শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads