ads

বৃহস্পতিবার , ১৬ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুন্দর নির্বাচনের জন্য ইসিকে ধন্যবাদ : তথ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ২২৩
সুন্দর নির্বাচনের জন্য ইসিকে ধন্যবাদ : তথ্যমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচন স্বচ্ছ হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। সুন্দর ভোট আয়োজনের নির্বাচন কমিশনকে (ইসি) ধন্যবাদ জানিয়েছেন তিনি। ১৬ জুন বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) প্রকাশনা বিএসআরএফ বার্তার মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে প্রতিক্রিয়া জানতে চাইলে ওই কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

তথ্যমন্ত্রী বলেন, দীর্ঘ দিন পর আওয়ামী লীগের মেয়র এখানে জয়লাভ করেছেন। সুন্দর নির্বাচনের জন্য কমিশনকে ধন্যবাদ জানাই। সব প্রার্থীর বলেছে স্বচ্ছ নির্বাচন হয়েছে। পুরোটা সময় নির্বাচন কমিশন আমাদের প্রার্থীর ওপর নজরদারি বেশি করেছে।

স্থানীয় সংসদ সদস্যকে এলাকা ছেড়ে যেতে বলা সমীচীন হয়নি জানিয়ে তিনি বলেন, অন্য এলাকার এমপি হলে আমাদের কোনো বক্তব্য ছিল না। এ সময় পরাজিত প্রার্থীকেও অভিনন্দন জানান তথ্যমন্ত্রী।

Shamol Bangla Ads

মন্ত্রী বলেন, তিনি অনেক অল্প ভোটে হেরেছেন। এত অল্প ভোটে হারলে আদালতে যাওয়ার কথা তিনি বলতেই পারেন। আমরা আশা করেছিলাম আরও বেশি ভোটে জিতব। আমাদের ধারণা ছিল, ৬ হাজারের বেশি ভোটের ব্যবধান থাকবে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কুমিল্লার নয়া মেয়র আরফানুল হক রিফাত পরবর্তী সংবাদ পদ্মা সেতু উদ্বোধনের উৎসব সারাদেশে করার আহবান প্রধানমন্ত্রীর

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads