ads

রবিবার , ১২ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জ্বালানির বাড়তি মূল্যে রিজার্ভ চাপে : পররাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ২১৪
জ্বালানির বাড়তি মূল্যে রিজার্ভ চাপে : পররাষ্ট্রমন্ত্রী
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাড়তি মূল্যে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয় রিজার্ভের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। রবিবার সংসদের বৈঠকে গণফোরাম সদস্য মোকাব্বির খানের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

Shamol Bangla Ads

একই প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পৃথিবীর সব দেশে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বৈশ্বিক অর্থনীতির ওপর এ যুদ্ধের নেতিবাচক প্রভাব বহুমাত্রিক, বাংলাদেশেও এ যুদ্ধের বহুমাত্রিক প্রভাব রয়েছে। এই প্রভাব মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, যুদ্ধের ফলে আমদানি খরচ বেড়ে গেছে। মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে, যা ভোক্তা মূল্যস্ফীতি বাড়িয়ে দিয়েছে। যুদ্ধের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে বিলাস দ্রব্যের আমদানি নিরুৎসাহিত করা হয়েছে। রেমিট্যান্স বৃদ্ধির জন্য বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে কতিপয় বাস্তবিক ব্যবস্থা গ্রহণ করেছে। এ ছাড়াও মার্কিন ডলারের বিপরীতে টাকার মূল্যমান যৌক্তিক রাখতে সরকারি কর্মকর্তাদের সব প্রকার এক্সপোজার ভিজিট, স্টাডি ট্যুর, ওয়ার্কশপ, সেমিনারে বিদেশ গমন বন্ধ করা হয়েছে। ব্যাংকারদের ক্ষেত্রেও একই উদ্যোগ নেওয়া হয়েছে।পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত জানুয়ারিতে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ছিল ব্যারেল প্রতি ৫৬ ডলার যা এখন বেড়ে ১২০ ডলারের বেশি হয়েছে। স্পট মার্কেটে এলএনজির দামও অনেক বেড়ে গেছে। জ্বালানি তেল ও এলপিজির দাম বেড়ে যাওয়ায় দেশের জনগণের ওপর এর প্রভাব যেন না পড়ে সেজন্য সরকারের ভর্তুকির পরিমাণ বেড়ে যাচ্ছে যা সামগ্রিক বাজেটের ওপর চাপ বাড়াচ্ছে। এ ছাড়া বাড়তি মূল্যে তেল ও এলএনজি ক্রয়ের ফলে রিজার্ভের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

Shamol Bangla Ads

সরকারি দলের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ভারতের বিভিন্ন কারাগারে এক হাজার ৮৫০ জন বাংলাদেশি নাগরিক আটক বা বন্দি রয়েছেন। এরমধ্যে অধিকাংশই পদ্ধতিগত কারণে অনিয়মিত অবস্থানের দায়ে অভিযুক্ত। আর মিয়ানমারে বাংলাদেশি হিসেবে চিহ্নিত মোট ৬৩ জন আটক রয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারাগারে আটক থাকা বাংলাদেশি নাগরিকের বিষয়ে অবহিত করলে বা অন্য কোনো মাধ্যমে সংবাদ পেলে ভারতে বাংলাদেশের মিশনগুলো তা যাচাই করে কারাগারে আটক বাংলাদেশির বিষয়ে নিশ্চিত হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করে প্রয়োজনীয় আইনি সহায়তা দেয়।

মন্ত্রী জানান, বর্তমানে মিয়ানমারে বাংলাদেশি হিসেবে চিহ্নিত ৬৩ জন আটক আছেন। যারা অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করছেন। তাদের সাজার মেয়াদ শেষ হলে প্রত্যাবাসন করা সম্ভব হবে। মিয়ানমারে আটক ৬৩ জনের মধ্যে ১৩ জনের বাংলাদেশি নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। বাকি ৫০ জনের নাগরিকত্ব নিশ্চিত করার প্রক্রিয়া চলমান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধে সরকারি প্রকল্পের যাত্রা শুরু পরবর্তী সংবাদ হার্টে আরও দুটি ব্লক, নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads