ads

শনিবার , ১১ জুন ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিসিইউতে খালেদা জিয়া

খবর টি পড়েছেন : ২৮২
সিসিইউতে খালেদা জিয়া
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শুক্রবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দিবাগত রাত ৩টা ২০মিনিটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।

Shamol Bangla Ads

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ওই তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাত ২টা ৫৫ মিনিটে খালেদা জিয়াকে তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে নেওয়া হয়। তার সঙ্গে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন। ৩টা ২০ মিনিটে ম্যাডামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন চিকিৎসকরা উনার পরীক্ষা-নিরীক্ষা করছেন।

উল্লেখ্য, খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন কারাবন্দি থাকার পর করোনার মহামারির মধ্যে ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে থেকে ছয় মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। এরপর একাধিকবার তার মুক্তির মেয়াদ বাড়ায় সরকার। মুক্তি পাওয়ার পর খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজায় আছেন। এ সময়ের মধ্যে তিন দফায় প্রায় ৬ মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি ফুসফুস জটিলতা, ডায়াবেটিস, চোখের সমস্যা, লিভার সিরোসিসসহ নানা রোগে ভুগছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বৈদেশিক ঋণের চাপে দেশে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হতে… পরবর্তী সংবাদ সীতাকুণ্ডে বিস্ফোরণ: ১১৮ ক্যামেরার ৭ ডিভিআর জব্দ করেছে…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads