ads

রবিবার , ২৯ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুই বছর পর অবশেষে ১৬৫ যাত্রী নিয়ে কলকাতা গেল মৈত্রী এক্সপ্রেস

খবর টি পড়েছেন : ২০৯
দুই বছর পর অবশেষে ১৬৫ যাত্রী নিয়ে কলকাতা গেল মৈত্রী এক্সপ্রেস
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মহামারির কারণে গত দুই বছরের বেশি সময় ধরে বন্ধ ছিল ঢাকা-কলকাতা ট্রেন চলাচল। অবশেষে ফের ট্রেন চলাচল শুরু হলো। এদিন ঢাকার ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে ১৬৫ জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্য ছেড়ে যায় মৈত্রী এক্সপ্রেস। ২৯ মে রবিবার সকাল ৮টা ১৫ মিনিটে ট্রেনটি যাত্রার উদ্বোধন করেন রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার।

Shamol Bangla Ads

জানা যায়, ট্রেনটিতে আসন রয়েছে ৪৫৬টি। আর ১৭০টি টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে বিদেশি (ভারত) যাত্রী ১৬ জন। আর একজন ইন্দোনেশিয়ার নাগরিক। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জানান, এখন থেকে ট্রেনটি সপ্তাহে ৫ দিন চলাচল করবে।

তিনি আরও বলেন, দেশে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর ২০২০ সালের ১৫ মার্চ থেকে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসে যাত্রী পরিবহন বন্ধ হয়ে যায়। এর এক বছর পর ‘মিতালী এক্সপ্রেস’ উদ্বোধন করা হয়। পরে ঈদুল ফিতরের আগে আকাশ ও সড়কপথে পুরোদমে যাতায়াত চালু হলেও ঝুলে ছিল রেল যোগাযোগ।

Shamol Bangla Ads

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জানান, প্রথম দিনে মৈত্রী এক্সপ্রেসের যাত্রীসংখ্যা ছিল অর্ধেকেরও কম। তবে ট্রেনে করে ভারতে যেতে পারায় আনন্দিত যাত্রীরা।

ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশনের ম্যানেজার লিটন চন্দ্র দে বলেন, ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে সকাল আটটা ১৫ মিনিটে ট্রেনটি যাত্রা শুরু করেছে। বিকেল চারটায় কলকাতা স্টেশনে পৌঁছাবে এটি। সোমবার (৩০ মে) আবার কলকাতা থেকে যাত্রী নিয়ে বিকেল চারটায় ঢাকা আসবে ট্রেনটি।

তিনি বলেন, পূজা, ঈদের ছুটি এবং শীতকালে ট্রেনের সব আসনে যাত্রী থাকে। আর অন্যান্য সময় গড়ে ৩০০ আসনে যায় যাত্রী। এখন করোনা পরবর্তী সময়ে ট্রেনটি চালু হয়েছে। তাই যাত্রী কিছুটা কম। এটা ক্রমান্বয়ে বাড়বে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘পল্লী উন্নয়ন’ পদক পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী সংবাদ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads