ads

বুধবার , ২৫ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

খবর টি পড়েছেন : ২৫০
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরাসি প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী হিসেবে এলিজাবেথ বর্নি নিয়োগ পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন। গত ৩০ বছরের মধ্যে এই প্রথম কোন নারী এই সম্মানজনক পদে অধিষ্ঠিত হলেন।

Shamol Bangla Ads

ফ্রান্সের প্রধানমন্ত্রীর কাছে লেখা এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা তাঁর দৃঢ় আস্থা প্রকাশ করে বলেন, ‘একজন রাজনীতিবিদ ও প্রশাসক হিসেবে আপনার অভিজ্ঞতা কার্যকরভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাকে ভাল অবস্থানে নিয়ে যাবে।’

প্রধানমন্ত্রীর প্রেস শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২৪ মে) বলা হয়েছে, তিনি আরো বলেন যে প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর দ্বিতীয় মেয়াদ চলাকালে তার আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে এলিজাবেথ বর্নির অবদান হবে গুরুত্বপূর্ণ।

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেন, ‘৫০ বছর আগে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বাণিজ্য, বিনিয়োগ, পানি, উন্নয়ন, বিমান পরিবহন, জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ ও শিক্ষা বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে গতিশীল সহযোগিতা মাধ্যমে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হওয়ার কথা।’ তিনি বলেন, ‘আমাদের মূল্যবান চলমান অংশীদারিত্বের আরো বিভিন্ন ক্ষেত্রে আপনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’

প্রধানমন্ত্রী ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, সুখ ও সফলতা এবং বন্ধুপ্রতিম ফ্রান্স প্রজাতন্ত্রের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রত্যাবাসনের অনিশ্চয়তায় অপরাধে জড়াচ্ছে রোহিঙ্গারা : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads