নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। ২৩ মে সোমবার ভোরে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের নুরুলিয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বাসের চালক ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বারিগ্রাম এলাকার মো. শাহ নেওয়াজের ছেলে সবুজ মিয়া (৫০) ও বাসের হেলপার সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রাজনগর গ্রামের চাঁন মিয়ার ছেলে সোহেল মিয়া (৩০)। আহতদের নেত্রকোনা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাতে তিনি জানান, নেত্রকোনা থেকে ধান বোঝাই একটি ট্রাকের সঙ্গে চট্টগ্রাম থেকে আসা যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। আরেকজন মারা যায় চিকিৎসার জন্য ময়মনসিংহে নেয়ার পথে।









