ads

রবিবার , ২২ মে ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইপিএলের প্লে-অফে কে কার মুখোমুখি

শ্যামলবাংলা ডেস্ক
মে ২২, ২০২২ ২:০১ অপরাহ্ণ

গ্রুপ পর্বের এখনও একটি ম্যাচ বাকি তবে এরই মধ্যে নির্ধারণ হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের প্লে অফে খেলা ৪ দল। গুজরাট টাইটান্স, রাজস্থান রয়্যালস, লখনৌ সুপার জায়ান্টস ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু লড়বে শেষ চারে।

Shamol Bangla Ads

জানা গেছে, ২০ পয়েন্ট নিয়ে গুজরাট টাইটান্স আগেই প্লে-অফে ওঠাই নয়, শীর্ষস্থানও দখল করে রেখেছে। বাকি তিনটি দল নির্ধারণে খেলা গড়াতে হয়েছে একেবারে শেষ রাউন্ড পর্যন্ত। তবে রাজস্থান আর লখনৌ সুপার জায়ান্টস নিজেদের শেষ ম্যাচ জিতে ১৮ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করে নিয়েছে।

চতুর্থ স্থানটি নিয়ে লড়াইয়ে ছিল রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আর দিল্লি ক্যাপিটালস। টেবিলে শীর্ষস্থান দখলকারী গুজরাট টাইটান্সের বিপক্ষে দুর্দান্ত জয়ে প্লে-অফের আশা জাগিয়ে রাখে ব্যাঙ্গালুরু। অপেক্ষা ছিল শেষ ম্যাচে দিল্লির জয়-পরাজয়ের। দিল্লি জিতে গেলে পয়েন্ট সমান হলেও রান রেটে পিছিয়ে যেত কোহলির দল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে গেল দিল্লি। মুম্বাইকে ১৬০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল দিল্লি। কিন্তু মুম্বাই খুব সহজেই সে লক্ষ্য পার করে ফেলে।

Shamol Bangla Ads

আইপিএল প্লে-অফের সূচি-

আগামী ২৪ মে থেকে শুরু হবে ফাইনাল-সেমি ফাইনালের দৌড়ে প্লে-অফের প্রথম ম্যাচ। কোয়ালিফায়ার-১ এর প্রথম ম্যাচে এদিন রাত ৮টায় মুখোমুখি হবে গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়ালস। ম্যাচটি হবে কলকাতার ইডেনে। পরদিনই এলিমিনেটর ম্যাচে লখনৌ সুপার জায়ান্টের মুখোমুখি হবে ব্যাঙ্গালুরু। এ ম্যাচটিও হবে রাত ৮টায় কলকাতায়। একদিন বিরতি দিয়ে ২৭ মে কোয়ালিফায়ার-২ ম্যাচ। রাত ৮টায় আহমেদাবাদে অনুষ্ঠিতব্য ম্যাচ হকে কোয়ালিফায়ার-১ এর পরাজিত দল ও এলিমিনেটর জয়ী দলের মধ্যে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!