ads

শনিবার , ২১ মে ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে শিশুকে ধর্ষণের অভিযোগে বাসচালক গ্রেফতার

ময়মনসিংহে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল মনসুর (৫০) নামে এক বাসচালককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪। শুক্রবার (২০ মে) দুপুরে র‌্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

এর আগে গত ১৮ মে দুপুর ১২টার দিকে শেরপুর সদর উপজেলার সুবর্ণচর ঘুঘুরাকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আবুল মনসুর নগরীর চরকালীবাড়ি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় জানিয়েছেন, ওই শিশু ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাসিন্দা। তারা সপরিবারে নগরীর একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন। গত ১৭ মে ওই শিশু নিজ ঘরে বসে পড়ছিল। এ সময় আব্দুল মনসুর তাকে পড়ানোর কথা বলে নিজ ঘরে ডেকে নিয়ে যায়, পরে সে শিশুটিকে ধর্ষণ করে। শিশুর চিৎকারে তার মা দৌঁড়ে এলে মনসুর পালিয়ে যান। পরদিন শিশুর বাবা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মনসুরের বিরুদ্ধে মামলা করেন।

Shamol Bangla Ads

তিনি আরও জানান, র‌্যাব তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শেরপুর সদর উপজেলা থেকে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

Need Ads