ads

শনিবার , ২১ মে ২০২২ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাজীপুরে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

শ্যামলবাংলা ডেস্ক
মে ২১, ২০২২ ১:৫৭ অপরাহ্ণ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উপজেলার আড়িখোলা রেলস্টেশনের অদূরে নলছাটা এলাকায় অরক্ষিত একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের তিনজনের প্রাণ গেছে। শনিবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নরসিংদী জিআরপি থানার এসআই ইমাদুর জাহেদী।

Shamol Bangla Ads

নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন পিকআপ চালক মৃদুল শিকদার ও হেলপার জাকির হোসেন। তাদের দুজনের বাড়ি পূবাইলের বড় কয়ের গ্রামে। অন্য যাত্রীর নাম-পরিচয় এখনও জানা যায়নি।

আড়িখোলা রেল স্টেশনের মাস্টার কামরুল ইসলাম জানান, এগার সিন্দুর ট্রেনটি কিশোরগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। পথে নলছাটা এলাকায় একটি অরক্ষিত একটি লেভেল ক্রসিংয়ে নাগরি থেকে আসা একটি তালবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে ট্রেনটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রেনের ধাক্কায় পিকআপটি ভ্যানটি ছিটকে পড়ে এবং তিনযাত্রীর শরীর ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

Shamol Bangla Ads

দুর্ঘটনার পর নাগরি-নলছাটা রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর আবার তা স্বাভাবিক হয় বলে জানান কামরুল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads