ads

বুধবার , ১৮ মে ২০২২ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মে ১৮, ২০২২ ২:৫৮ অপরাহ্ণ

শেরপুরে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে বুধবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্রেতা, বিক্রেতা ও উৎপাদনকারীদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। তিনি জেলা পর্যায়ের সকল দপ্তরের সমন্বয়ের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়া নিরাপদ খাদ্য বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের দিক-নির্দেশনা প্রদান করা করেন জেলা প্রশাসক।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহিত কুমার দে, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন, নকলা উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, শেরপুর পৌরসভার প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল আলম, জেলা সহকারী তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন, বিশিষ্ট ব্যবসায়ী মো. সাদুজ্জামান সাদী, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, খাদ্য সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!