ads

মঙ্গলবার , ১০ মে ২০২২ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করলেন হুইপ আতিক

স্টাফ রিপোর্টার
মে ১০, ২০২২ ৬:০৫ অপরাহ্ণ

শেরপুরে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ১০ মে মঙ্গলবার বিকেলে শেরপুর সদর উপজেলা সংরক্ষণ ও চলাচল কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সদর উপজেলা খাদ্যগুদামে ওই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

ওইসময় তিনি দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ অভিযান শুরু করায় খাদ্য অধিদপ্তরের সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারি গুদামে ধান-চাল সংগ্রহ শুরু করায় বাজারে ধানের দাম বাড়বে। এতে কৃষকরাও উপকৃত হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব সরকার। এজন্য সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে ভাবে। কৃষকরা যেন গুদামে সরাসরি ধান দিয়ে লাভবান হতে পারে এজন্যই এ ব্যবস্থা। কৃষকরা ধান দিতে যাতে হয়রানীর শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে স্থানীয় খাদ্য বিভাগকে সজাগ থাকতে নির্দেশ দেন।

জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোহিত কুমার দে, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আল-ওয়াজিউর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস। ওইসময় শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান রওশন, জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন, সদর উপজেলা সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মো. মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. দুলাল মিয়া, মো. সাদুজ্জামান সাদীসহ জেলা খাদ্য সংগ্রহ কমিটির সদস্যবৃন্দ ও চালকল মালিকসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সূত্র জানায়, চলতি বোরো মৌসুমে শেরপুর জেলায় ৪০ টাকা দরে ২১ হাজার ৬২২ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৫ হাজার ২১৪ মেট্রিক টন, নালিতাবাড়ীতে ২ হাজার ২৭০ মেট্রিক টন, নকলায় ৭৩৪ মেট্রিক টন, ঝিনাইগাতীতে ১ হাজার ৮০২ মেট্রিক টন ও শ্রীবরদীতে ১ হাজার ৬০২ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। এছাড়া জেলায় ২৭ টাকা দরে ১২ হাজার ৬৫৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩ হাজার ৩৬৫ মেট্রিক টন, নালিতাবাড়ীতে ৩ হাজার ৩ মেট্রিক টন, নকলায় ২ হাজার ৩১ মেট্রিক টন, শ্রীবরদীতে ২ হাজার ৩৪৮ মেট্রিক টন ও ঝিনাইগাতীতে ১ হাজার ৯১২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

এবার জেলার সকল উপজেলায় অ্যাপের মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। আর শেরপুর সদর উপজেলায় এফপিএস সফটওয়্যারের মাধ্যমে মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে। জেলায় বর্তমানে ২৫ হাজার ৭৪৯ জন কৃষক অ্যাপে নিবন্ধন সম্পন্ন করেছেন। জেলায় চুক্তিযোগ্য সচল চালকল রয়েছে ২৭১টি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!