ads

রবিবার , ৮ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের নিশ্চয়তা দিচ্ছি: কাদের

খবর টি পড়েছেন : ২৫১
অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের নিশ্চয়তা দিচ্ছি: কাদের
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার নিশ্চয়তা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘আমাদের কার্যনির্বাহী কমিটির সভায় দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী খোলামনেই বলেছেন, বিএনপি নির্বাচনে আসুক। সব নিবন্ধিত দল আসুক। আমরা সবাইকে নিয়ে নির্বাচন করতে চাই। বিএনপিসহ সব নিবন্ধিত দলকে স্বাগত জানাই। ফ্রি ও ফেয়ার নির্বাচন হবে, এটার নিশ্চয়তা আমরা দিচ্ছি।’ রবিবার সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

Shamol Bangla Ads

বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে বলে মনে করেন কাদের। তিনি বলেন, ‘তাদের অস্তিত্বের জন্যই আসতে হবে। সেটা মনে করি। তা ছাড়া আমরাও একটা শক্তিশালী বিরোধী দল জাতীয় সংসদে স্বাগত জানাব। কারণ, আমাদের বিরোধী সক্ষমতা আরও বাড়ুক।’ কাদের বলেন, ‘নির্বাচন ইভিএমে হবে। সরকারের এখানে কোনো বিষয় নেই। নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকলে, নির্বাচন নিরপেক্ষ হবে। এখানে ফখরুল সাহেবের চিন্তার কোনো কারণ নেই।’

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে কাদের বলেন, ‘তাদের বলব নির্বাচনে আসুন। যদিও এটা বলা ঠিক নয়, কারণ নির্বাচনে আসা তাদের অধিকার। সুযোগ নয়, সরকার তাদের সুযোগ দেবে কেন?’

Shamol Bangla Ads

দেশের বড় দল হিসাবে রাজনৈতিক আঙিনায় বিএনপি অনেক দিন রয়েছে বলে জানান কাদের। বলেন, ‘তাদের নির্বাচনে আসার অধিকার রয়েছে। সেই অধিকার প্রয়োগ না করলে, তাদের অস্তিত্বসংকট প্রবল হবে। সেই অবস্থায় ওই ধরনের পরিস্থিতি তারা সৃষ্টি করবে না। এটা আমার বিশ্বাস।’
বিএনপি মহাসচিবকে উদ্দেশ করে কাদের বলেন, ‘নির্বাচিত ও অনির্বাচিত, এসব কথা বলে তো লাভ নেই। এই সংসদে তাদেরও প্রতিনিধি আছে। তাদের নির্বাচিত লোক আছে। কিন্তু ফখরুল সাহেব জাতির সামনে একটি দ্বিচারিতার বাজে উদাহরণ সৃষ্টি করেছেন। যেখানে তিনি জিতেছেন, সেখানে উপনির্বাচনেও তাঁর দলের লোককে মনোনয়ন দিয়ে সংসদে পাঠিয়েছেন। এরা কি অনির্বাচিত?

বিএনপি দলীয় সাংসদদের স্পিকার কথা বলার সুযোগ দিয়ে থাকেন বলে জানান কাদের। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীও চান বিরোধী দল আসুক। তাদের অল্প কয়েকজন, তারপরও একজনকে সামনের কাতারে দেওয়া হয়েছে। আমরা তো গুরুত্ব দিচ্ছি। ফখরুল সাহেব নিজেই গুরুত্বহীন করেছেন নিজেকে। তিনি যদি সংসদে থাকতেন, তাহলে বিএনপি যেসব কথা বাইরে বলে, এর চেয়েও জোরালো ভাষায় সংসদে বলতে পারতেন। উনি ভুল করলে, সেখানে সরকারের কিছু না।’

বিজয়ের মাসে আওয়ামী লীগ সম্মেলন করতে চায় জানিয়ে কাদের বলেন, ‘আমাদের সম্মেলন নিয়মিত। ডিসেম্বর মাসে আমাদের মেয়াদ শেষ হবে। বিজয়ের মাসে আমরা আমাদের সম্মেলন করতে চাই। দলীয় সভাপতি আগামী জাতীয় নির্বাচন ও সম্মেলনকে কেন্দ্র করে এখন থেকে প্রস্তুতি নিতে বলেছেন।’ নির্বাচনী ইশতেহারও এখন থেকে প্রস্তুত করার জন্য দলীয় সভাপতি নির্দেশ দিয়েছেন বলে জানান কাদের।
সড়ক দুর্ঘটনা অবশ্যই দুর্ভাবনার বিষয় বলে মনে করেন সড়ক পরিবহনমন্ত্রী। বলেন, ‘এটা অস্বীকার করছি না। এই দুর্ভাবনাটা আমাদের সকলের। সকলেই সহযোগিতা করবেন। আমি উদ্যোগ নিচ্ছি।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে :… পরবর্তী সংবাদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় আওয়ামী লীগ :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads