ads

বৃহস্পতিবার , ৫ মে ২০২২ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত, আহত ১

স্টাফ রিপোর্টার
মে ৫, ২০২২ ১:০৬ পূর্বাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে মোটরসাই‌কে‌ল নিয়ন্ত্রণ হারিয়ে চালক আনোয়ারুল ইসলাম (২৫) নামে এক যুবক মারা গে‌ছেন। এতে মোটরসাইকেলে থাকা আরও একজন আহত হয়েছে।

Shamol Bangla Ads

৪ মে মঙ্গলবার বিকেলে উপজেলার নকলা-নালিতাবাড়ী মহাসড়কের কালিনগর বাইপাস মোড়ে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ারুল ইসলাম নকলা উপজেলার উরফা ইউনিয়নের মো. শফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আনোয়ারুল ইসলাম রাজধানী ঢাকার উত্তরা এলাকায় ফলের ব্যবসা করতেন। দুদিন আগে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে বাড়ি আসেন তিনি। বাড়ি এসে মঙ্গলবার এক আত্মীয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন আনোয়ারুলসহ দুইজন। বিকেল ৫টার দিকে নকলা-নালিতাবাড়ী মহাসড়কের নালিতাবাড়ী উপজেলার কালিনগর বাইপাস মোড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে গুরুতর আহত হন তারা।

Shamol Bangla Ads

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে তাকে সেখান থেকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা আনোয়ারুলকে মৃত ঘোষণা করেন। আহত অপরজন নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান জানান, ঘটনাটি নালিতাবাড়ীর হলেও নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে লাশ উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads