ads

বুধবার , ২৭ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিলেটে কালবৈশাখীর আঘাতে ৩ জনের মৃত্যু

খবর টি পড়েছেন : ৩২৩
সিলেটে কালবৈশাখীর আঘাতে ৩ জনের মৃত্যু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সিলেটে কালবৈশাখীর আঘাতে ঘরবাড়ির ব্যাপক ক্ষয়-ক্ষতি হওয়ার পাশাপাশি প্রাণহানি ঘটেছে তিনজনের। মঙ্গলবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে প্রচণ্ড বেগে সিলেট অঞ্চলে আঘাত হানে কালবৈশাখী। মারা যাওয়া তিনজনের মধ্যে একজন মারা গেছেন সিলেটে এবং অপর দুইজন সুনামগঞ্জের দিরাই ও জামালগঞ্জ উপজেলায়।

Shamol Bangla Ads

জানা গেছে, সিলেটে কালবৈশাখী ঝড়ে গাছের নিচে চাপা পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের একটি টিম গাছ সরিয়ে লাশ উদ্ধার করে। মঙ্গলবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ওই ব্যক্তির পরিচয় জানতে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।

ফায়ার সার্ভিস সিলেটের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে ওই পথচারীর উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

Shamol Bangla Ads

এদিকে, মঙ্গলবার রাতের কালবৈশাখীতে সুনামগঞ্জের দিরাই ও জামালগঞ্জে কালবৈশাখী ঝড়ে দু’জন মৃত্যু ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন দিরাই উপজেলার ভাটিপাড়া ইউপির উর্ধ্বনপুর গ্রামের আব্দুল ওয়াহাব। অপরজন জামালগঞ্জ উপজেলার সন্তুষপুর গ্রামের এক বৃদ্ধা। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়ে বৃদ্ধ ওয়াহাব মিয়ার ঘরের ছাউনি উড়ে তার উপর পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এদিকে, মধ্যরাতের এ ঘূর্ণিঝড়ে সিলেটের অনেক জায়গায় বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা। কোথাও খুঁটি পড়েছে, কোথাও লাইন ছিড়েছে, আবার কোথাও লাইনের উপর পড়েছে গাছ। বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে রাত থেকেই সংশ্লিষ্টরা কাজ শুরু করে দিয়েছেন বলে জানা গেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নতুন ৪৬ রেল ইঞ্জিন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads