ads

মঙ্গলবার , ২৬ এপ্রিল ২০২২ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর শহরের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের

স্টাফ রিপোর্টার
এপ্রিল ২৬, ২০২২ ১২:২৮ পূর্বাহ্ণ

শেরপুর পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল সোমবার বিকেলে শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ,আওয়ামী লীগ মনোনীত ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো বিনয় কুমার সাহা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নাসরিন বেগম ফাতেমা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, বিএনপি মনোনীত রাজনৈতিক ফেলো প্রভাষক মামুনুর রশীদ পলাশ, শ্রীবরদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও বিএনপি মনোনীত রাজনৈতিক ফেলো ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল মো. জুবাইদুল ইসলাম রাজন প্রমুখ।

ওইসময় প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, নারী নেত্রী আঞ্জুমান লিপি, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইমরান হাসান রাব্বী, প্রচার সম্পাদক জুবাইদুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজনৈতিক ফেলো জুবাইদুল ইসলাম রাজন বলেন, শেরপুর জেলা একটি ঐতিহ্যবাহী পৌরসভা হিসেবে পরিচিত। শেরপুর সরকারি কলেজ, পিটিআই ইন্সটিটিউট, প্রাণী সম্পদ অফিস, মহিলা কলেজ, মাইসাহেবা জামে মসজিদ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ভিক্টোরিয়া একাডেমিসহ শহরের গুরুত্বপূর্ণ মোড়ে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। প্রায় লক্ষাধিক জনগণ এ শহরে বসবাস করে। এদিকে খোয়ারপাড় থেকে থানারমোড়, নিউমার্কেট থেকে বাস টার্মিনাল, খরমপুর থেকে এতিমখানা এবং কলেজ মোড় থেকে হাসপাতাল রোড পর্যন্ত যাতায়াতের প্রধান রাস্তা হওয়ায় বিপুল সংখ্যক যানবাহনও চলাচল করে। এসব ব্যস্তময় রাস্তায় আমরা অনেক সময় দেখতে পাই বিভিন্ন সময়ে মাদকসেবীদের অসামাজিক কর্মকান্ড, চুরি, ছিনতাই সহিংসতাসহ নানা অপকর্ম সংগঠিত হয়ে থাকে। এতে করে শেরপুর পৌরসভার স্কুলগামী শিক্ষার্থীসহ লোকজন পথ চলায় নিরাপত্তাহীনতায় ভুগে। অপরাধীদের দ্বারা আক্রান্ত হওয়া থেকে পরিত্রাণ পেতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিসি ক্যামেরা স্থাপনের জোরালো দাবি জানাচ্ছি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads