ads

শনিবার , ১৬ এপ্রিল ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার
এপ্রিল ১৬, ২০২২ ৩:০৫ অপরাহ্ণ

শেরপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সাধারণ জনগণের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল শুক্রবার বিকেলে শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় ওই ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমান।

Shamol Bangla Ads

জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মনির উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু ও জেলা যুবলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব।

জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক অজয় চক্রবর্তী জয় ও খোরশেদ আলম ইয়াকুবের সঞ্চালনায় ওইসময় বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এদিন ৫ শতাধিক অসহায়, ছিন্নমূল ও শ্রমিক শ্রেণির মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!