ads

শনিবার , ৯ এপ্রিল ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রমজান উপলক্ষে অনির্বাণ তরুণ সংঘের আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার
এপ্রিল ৯, ২০২২ ৩:২৪ অপরাহ্ণ

শেরপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে অনির্বাণ তরুণ সংঘের (অতস) উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল শুক্রবার বিকেলে শহরের দমদমা জেলা কারাগার মোড়স্থ সংগঠনের কার্যালয়ে আয়োজিত ওই আলোচনা সভায় মাহে রমজানের তাৎপর্য ও ফজিলত সম্পর্কে মূল বক্তব্য রাখেন দমদমা জামে মসজিদের খতিব ও হাফেজিয়া মাদ্রাসার মোহতামিম মুফতি মাওলানা মো. জুবায়ের হোসেন।

Shamol Bangla Ads

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, অতসের উপদেষ্টা, কৃষি ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের এজিএম আলহাজ্ব মো. গোলাম মোস্তফা আকন্দ এবং পরিচালক ও প্রতিষ্ঠাতা সভাপতি মো. মাছুদুল আলম সরকার।

অতসের সভাপতি এ্যাডভোকেট তাজুমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রকৌশলী তারিকুল ইসলাম তারেক। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা, প্রবীণ শিক্ষাবিদ মোহাম্মদ আলী মাস্টার, প্রবীণ শিক্ষাবিদ সমাজসেবক আলহাজ্ব মো. মোশারফুল ইসলাম মাস্টার, পরিচালক কৃষিবিদ মোস্তাফিজুর রহমান সোহাগ ও আলহাজ্ব মো. হাসানুজ্জামান সিদ্দিকী, দমদমা হাফেজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান শাহ আলম, সমাজসেবক খন্দকার মো. কালু গাজী, অতসের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুল ও সুলতান আহমেদ সুজন প্রমুখ।

Shamol Bangla Ads

পরে দোয়া ও ইফতার মাহফিলে শরিক হন অতিথি, ক্লাবের বর্তমান-সাবেক কর্মকর্তা-সদস্যসহ শতাধিক মানুষ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!