কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শেরপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে পথচারী রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ৮ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় শহরের নিউমার্কেট মোড়ে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি।

জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মনির উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়াম লীগের উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক অজয় কুমার চক্রবর্তী জয় ও আলহাজ্ব খোরশেদ আলম ইয়াকুবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ওইসময় প্রায় ১ হাজার পথচারীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ। ইফতার সামগ্রীর মধ্যে ছিল খিচুড়ি, ডিম, খেজুর, ছোলা বুট, পিঁয়াজু ও পানির বোতল।

পরবর্তী দুই শুক্রবারও শহরের নতুন বাস টার্মিনাল ও খোয়ারপাড় শাপলাচত্বর মোড়ে এমন আয়োজন থাকবে বলে জানান স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।




