সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ সাপাহার প্রেসক্লাব পরিচালনা পরিষদ এর নতুন কমিটি গঠন শুক্রবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের আহবায়ক মোঃ মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কমিটি গঠন অনুষ্ঠানে প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে মোঃ জাহাঙ্গীর আলম মানিককে সভাপতি, মোঃ আব্দুর রহিম মাষ্টারকে সম্পাদক ও কামরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৭সদস্য বিশিষ্ট প্রেসক্লাব পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্য হলেন সহ-সভাপতি মোঃ দছির উদ্দীন, সহ-সম্পাদক খন্দকার আলমাসুদ রেজা গোলাপ, কার্যনির্বাহী সদস্য মোঃ মফিজ উদ্দীন। কমিটি আগামী ২ বছর প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনা করবেন।




