ads

সোমবার , ৪ এপ্রিল ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে উপজেলা পরিষদের পক্ষ থেকে চেয়ার, টিউবওয়েল ও ফুটবল বিতরণ

খোরশেদ আলম, ঝিনাইগাতী
এপ্রিল ৪, ২০২২ ৯:১৭ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদের পক্ষ থেকে বিনামূল্যে চেয়ার, টিউবওয়েল ও ফুটবল বিতরণ করা হয়েছে। ৪ এপ্রিল সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

Shamol Bangla Ads

ওইসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, প্রচার সম্পাদক মজিবর রহমান, ইউপি সদস্য জোসনা বেগমসহ উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০২১-২০২২ অর্থ বছরে এডিপি কর্তৃক বরাদ্দকৃত ৬ লক্ষ ১৬ হাজার ৪শ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) তত্বাবধানে উপজেলার বিভিন্ন ক্লাবে ১৭৭টি চেয়ার ও ১২৪টি ফুটবল এবং উপজেলার বিভিন্ন স্থানে গরিব, অসহায় হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ৪৪টি হ্যান্ড টিউবওয়েল প্রদান করা হয়।

Need Ads
error: কপি হবে না!