ads

বৃহস্পতিবার , ৩১ মার্চ ২০২২ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩১, ২০২২ ২:০৬ অপরাহ্ণ

সাদা বলের সিরিজ জয়ের পর এবার টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ডারবানে সিরিজের প্রথম টেস্টে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।

Shamol Bangla Ads

খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দলে নেই ওপেনার তামিম ইকবাল। পেটের সমস্যার ভুগছেন বাঁ-হাতি ওপেনার।

আজ টস করতে নেমে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। দেশের সপ্তম ক্রিকেটার হিসেবে টেস্টের সাদা পোশাকে ৫০তম ম্যাচ খেলতে নেমেছেন তিনি।

Shamol Bangla Ads

এদিকে দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা ডারবানে নিজের ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলছেন। আফ্রিকার ২৪তম খেলোয়াড় হিসেবে এই মাইলফলপে পা রাখলেন তিনি।

ইতিহাস জানাচ্ছে-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২টি ম্যাচ খেলে জয়ের কোনো রেকর্ড নেই বাংলাদেশের। একইসঙ্গে দক্ষিণ আফ্রিকার মাঠেও অভিজ্ঞতা বেশ তিক্ত। বাংলাদেশ ৬টি ম্যাচ খেলেছে দেশটিতে আর প্রত্যেকটিতেই হেরেছে বড় ব্যবধানে। ৫টি ছিল ইনিংস ব্যবধানে হার। একটিতে ৩৩৩ রানের পরাজয়। প্রোটিয়াদের বিপক্ষে নিজেদের মাঠে বাংলাদেশ ৬ টেস্ট খেলে দুটি ম্যাচে ড্র করেছে।

এর আগে ওয়ানডে সিরিজের মিশন শেষ। দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। রঙিন পোশাকের লড়াই শেষে এবার বাংলাদেশের সামনে লাল বলের ক্রিকেটের লড়াই।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!