ads

মঙ্গলবার , ২৯ মার্চ ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতে ৮ দিনে সাতবার বাড়ল জ্বালানি তেলের দাম

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৯, ২০২২ ৮:১২ অপরাহ্ণ

ভারতে জ্বালানি তেলের দাম গত আট দিনের মধ্যে সপ্তমবার বেড়েছে। দেশটির বিভিন্ন রাজ্যে জ্বালানি তেলের দাম বেড়েই চলছে। এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার পেট্রোলের দাম প্রতি লিটারে ৮০ পয়সা এবং ডিজেলের দর ৭০ পয়সা বাড়ানো হয়েছে। এতে দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৯৯.৪১ রুপি থেকে বেড়ে হয়েছে ১০০.২১ রুপি। আর ডিজেল ৯০.৭৭ রুপি থেকে থেকে বেড়ে হয়েছে ৯১.৪৭ রুপি।

Shamol Bangla Ads

প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়লেও ভারতে তেলের দাম স্থিতিশীল ছিল বেশ কিছুদিন ধরে। কিন্তু গত ২২ মার্চ তা বাড়তে শুরু করে।

ভারতে জ্বালানি তেলের চাহিদার ৮৫ শতাংশ আসে আমদানি থেকে। ভারতে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের মত রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারগুলো আন্তর্জাতিক বাজারে দরের ওঠানামা এবং রুপি-ডলারের বিনিময় হারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম পর্যালোচনা করে। ভ্যাটের হারের ভিত্তি একেক রাজ্যে দাম বদলে যায়।

Shamol Bangla Ads

ভারতের মহানগরগুলোর মধ্যে মুম্বাইয়ে জ্বালানি তেলের দাম এখন সবচেয়ে বেশি। সেখানে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১১৫.০৪ রুপি, ডিজেল ৯৯.২৫ রুপিতে বিক্রি হচ্ছে।

উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুর রাজ্যে বিধানসভা নির্বাচনের মধ্যে পেট্রোল ও ডিজেলের দাম না বাড়িয়ে ধরে রাখা হয়েছিল। আর তাতে খুচরা বিক্রেতার আয় ১৯ হাজার কোটি রুপি কম হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!