ads

মঙ্গলবার , ২৯ মার্চ ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পেঁয়াজ আমদানি বন্ধ হচ্ছে না

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৯, ২০২২ ৩:১০ অপরাহ্ণ

রোজার মধ্যে কোনোভাবেই যাতে পেঁয়াজের দাম না বাড়ে, সে জন্য বাঙালির রান্নার অন্যতম এই উপকরণ আমদানি বন্ধ করবে না সরকার। সচিবালয়ে আজ মঙ্গলবার কৃষিসচিব মো. ছায়েদুল ইসলাম মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ কথা জানান। ভোক্তা ও কৃষকের স্বার্থ রক্ষায় বাজার তদারকি করা হবেও তিনি জানান।

Shamol Bangla Ads

সভায় কৃষিসচিব বলেন, কিছু গণমাধ্যমে দেখলাম আজ মঙ্গলবারের পর আইপি বা আমদানি অনুমোদন বন্ধ করে দেওয়া হবে। কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আইপি ইস্যু করা বা বন্ধ করা এ রকম কোনো নির্দেশনা বা পরিকল্পনা আমাদের নেই।’

পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার ক্ষেত্রে কৃষক ও ভোক্তার স্বার্থ বিবেচনা করা হয় জানিয়ে কৃষিসচিব বলেন, ‘কৃষকেরা এখন পর্যন্ত পেঁয়াজের ভালো দাম পাচ্ছেন। সামনে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। এই সময়ে পেঁয়াজের দাম যাতে না বাড়ে, সেটিও আমাদের বিবেচনায় রয়েছে। তাই আপাতত পেঁয়াজ আমদানি বন্ধের পরিকল্পনা কৃষি মন্ত্রণালয়ের নেই। তবে আমরা নিবিড়ভাবে বাজার মনিটর করছি, কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ রক্ষায় উদ্যোগ নেওয়া হবে।’

Shamol Bangla Ads

সভায় জানানো হয়, চলতি অর্থবছরে কৃষি মন্ত্রণালয় ৩ হাজার ১২৪ কোটি টাকায় ৭৭টি প্রকল্প বাস্তবায়ন করছে। গত ফেব্রুয়ারি পর্যন্ত এসব প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ৪০ শতাংশ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!