ads

রবিবার , ২৭ মার্চ ২০২২ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফল ও সবজি ধোয়ায় যে পাঁচ ভুল নয়

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৭, ২০২২ ৮:০১ অপরাহ্ণ

ফলমূল বা শাকসবজি পরিষ্কার করার ক্ষেত্রে আমরা প্রায়ই কিছু ভুল করে থাকি। সেই ভুলগুলো এড়িয়ে চললে ফলমূল বা সবজির পুষ্টিগুণ ভালো রাখাসহ বিভিন্ন উপকারিতা পাওয়া যায়।
বিশেষজ্ঞরা বলছেন, কাঁচাবাজারের পণ্য ধোয়ার জন্য সাবান বা অন্য কোনো রাসায়নিক ব্যবহার করা একেবারেই উচিত নয়। তার বদলে বরং পানির ট্যাপ ছেড়ে দিয়ে পানির প্রবাহের নিচে ফল ও শাকসবজি ধুয়ে ফেলুন এবং সেগুলো একটি পরিষ্কার কাপড় বা কাগজের তোয়ালে দিয়ে মুছে নিন।

Shamol Bangla Ads

কিনে এনেই ধুয়ে ফেলা
ফল ও শাকসবজি কিনে বাড়িতে আনার সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলাটা আপাতদৃষ্টিতে একটি স্মার্ট অভ্যাস বলে মনে হতে পারে। তবে এর ফলে আপনার পণ্যগুলো স্যাঁতসেঁতে হয়ে যায় এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধি বাড়িয়ে এগুলো নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ায়। সুতরাং প্রয়োজন না হওয়া পর্যন্ত ফলমূল ও সবজি ধোয়ার অপেক্ষা করাই ভালো।

খোসাযুক্ত ফল না ধোয়া
একটি ফল বা সবজির খোসা তার ভেতরের অংশকে সবকিছু থেকে রক্ষা করে। তাই আপনি ভাবতেই পারেন যে ফল বা সবজির ভেতরের অংশ সম্পূর্ণ নিরাপদ। একে আর আলাদা করে পরিষ্কার করার প্রয়োজন নেই। কিন্তু আপনি যখন ফল বা শাকসবজি কাটবেন, তখন খোসা বা ত্বকের জীবাণু ভেতরে প্রবেশ করতে পারে। তাই খোসাযুক্ত ফল বা সবজি কাটার সময় ভালোমতো ধুয়ে নিতে ভুলবেন না।

Shamol Bangla Ads

হাত ধুতে ভুলে যাওয়া
এই ভুলটা আমরা প্রায়ই করে থাকি। তবে কখনোই আগে হাত না ধুয়ে ফল বা সবজি ধুতে যাওয়া উচিত নয়।

প্রি-ওয়াশড ফল ও সবজি পুনরায় ধোয়া
আজকাল সুপারমার্কেটে কিছু প্রি-ওয়াশড বা আগে থেকেই ধুয়ে রাখা ফল ও সবজি প্যাকেটজাত করে বিক্রি করা হয়। এ ধরনের পণ্য বাড়িতে এনে আরেকবার ধুয়ে নেওয়ার অভ্যাস রয়েছে অনেকের। কিন্তু তার কোনো প্রয়োজন নেই।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!