ads

রবিবার , ২০ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮২

খবর টি পড়েছেন : ১৯০
দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১১৭ জনের। রবিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৮২ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৬০৯ জনে। ৯ হাজার ৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৪৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৩৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭০ হাজার ৪৭১ জন।

Shamol Bangla Ads

এর আগে, শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি। শনাক্ত হয় ৬২ জনের দেহে। এ ছাড়াও, শুক্রবার (১৮ মার্চ) ব্যতীত মঙ্গলবার (১৫ মার্চ), বুধবার (১৬ মার্চ) এবং বৃহস্পতিবার (১৭ মার্চ) করোনায় দেশে কেউ মারা যায়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সয়াবিন তেলের দাম কমল পরবর্তী সংবাদ শীতলক্ষ্যায় লঞ্চ ডুবিয়ে দেওয়া জাহাজের চালক-স্টাফ সবাই আটক…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads