ads

শুক্রবার , ১৮ মার্চ ২০২২ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাকা মিষ্টি তরমুজ চেনার উপায়

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৮, ২০২২ ৩:৪২ অপরাহ্ণ

তরমুজের মৌসুম শুরু। চৈত্রের দাবদাহের মধ্যে মিষ্টি রসালো পাকা তরমুজ শরীরে প্রশান্তি দেয়। তৃষ্ণা মেটানোর পাশাপাশি গরমে পানিশূন্যতা দূর করতে তরমুজের জুড়ি নেই।
কিন্তু তরমুজ কিনতে গিয়ে অনেকেই ঠকেন। চকচকে মসৃণ দেখে বেশি দামে কিনে বাসায় এনে কেটে দেখলেন হয়তো ঠিকমতো রংই ধরেনি, অথবা রং হলেও মিষ্টি নয়, পানসে। টকটকে লাল মিষ্টি তরমুজ চেনার কিন্তু উপায় আছে। তরমুজ কিনতে গেলে নিচের বিষয়গুলো ভালো করে খেয়াল করুন, আর যাচাই করে নিন:

Shamol Bangla Ads

১. তরমুজের আকার কোনো ব্যাপার নয়। ছোট হোক বড় হোক সুন্দর সিলিন্ডার আকৃতির তরমুজ বাছাই করুন।

২. গায়ের রং দেখে মজবেন না। পাকা তরমুজের রং সাধারণত গাঢ় কালচে হয়।

Shamol Bangla Ads

৩. আজকাল কোরীয় জাতের তরমুজ ব্ল্যাক ডায়মন্ড চাষ হচ্ছে। সারা বছর চাষ করা যায়। এ তরমুজ মূলত মাচায় চাষ করা হয়। এই জাতের পাকা তরমুজের রং হয় গাঢ় সবুজ।

৪. মৌসুমে সাধারণত জমিতে কোনো মাচা ছাড়াই তরমুজ চাষ করা হয়। ফলে তরমুজের নিচের অংশে সূর্যের আলো পড়ে না। এ কারণে সেই অংশটি সাদাটে হয়। পেকে গেলে এই অংশটি গাঢ় হলুদ বা ঘিয়ে হলুদ রং ধারণ করে। তরমুজের পেটে বা নাভির দিকে (বোঁটার ঠিক বিপরীতে) গাঢ় হলুদ হলে বুঝবেন তরমুজটি পাকার পর জমি থেকে তোলা হয়েছে।

লাল গোল চিহ্নিত অংশটি বেশি হলুদ হলে সেই তরমুজ জমি থেকে পাকা অবস্থায় তোলা হয়েছে বলে ধরে নেওয়া যায়।
লাল গোল চিহ্নিত অংশটি বেশি হলুদ হলে সেই তরমুজ জমি থেকে পাকা অবস্থায় তোলা হয়েছে বলে ধরে নেওয়া যায়।
৫. আরও নিশ্চিত হওয়ার জন্য তরমুজটি এক হাতে আনুভূমিকভাবে কোলের ওপর নিন। পাকা হলে আকারের তুলনায় একটু বেশিই ভারী মনে হবে। কারণ তরমুজ পেকে গেলে ভেতরে জলীয় অংশ বেড়ে যায়। এবার আরেক হাতে তরমুজের গায়ে টোকা বা চড় দিন। পানি ভর্তি পাত্রের মতো ভারী আওয়াজ হলে বুঝবেন তরমুজটি ভালোমতো পাকা।

৬. তরমুজের বোঁটা যদি থাকে তাহলে সেটি বেশি শুকনো কি না দেখে নিন। বেশি শুকনো মানে বেশ কিছুদিন আগে বাজারে এসেছে। এ ধরনের তরমুজ পাকা হলেও রস শুকিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই তরমুজ না কেনাই ভালো।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!