ads

মঙ্গলবার , ১৫ মার্চ ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জীবন থেকে চিরতরে ছুটি নিলেন ‘ছুটির ঘণ্টা’র পরিচালক আজিজুর রহমান

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৫, ২০২২ ২:২৭ অপরাহ্ণ

‘ছুটির ঘণ্টা’ সিনেমার অন্যতম আলোচিত ও ব্যবসা সফল পরিচালক আজিজুর রহমান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। কানাডার টরন্টোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই চিত্র নির্মাতা সোমবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৪ মার্চ সোমবার রাত ১১টা ৫৫ মিনিটে আজিজুর রহমানের মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেন চলচিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। আজিজুর রহমান দীর্ঘদিন ধরে ফুসফুলের সমস্যায় ভুগছিলেন।

Shamol Bangla Ads

জানা যায়, ১৯৫৮ সালে প্রখ্যাত পরিচালক এহতেশামের সহকারী হিসেবে চলচ্চিত্রে কর্মজীবন শুরু করেন আজিজুর রহমান। তার পরিচালিত প্রথম সিনেমা লোককাহিনী নির্ভর ‘সাইফুল মূলক বদিউজ্জামাল’ মুক্তি পায় ১৯৬৭ সালে।

দীর্ঘ ক্যারিয়ারে আজিজুর রহমান ৫৪টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ছুটির ঘণ্টা, অশিক্ষিত, জনতা এক্সপ্রেস, মাটির ঘর, সাম্পানওয়ালা, সমাধান ডাক্তার বাড়ি ও গরমিল ইত্যাদি উল্লেখ্যযোগ্য।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!