ads

সোমবার , ১৪ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেডিকেল ভর্তি পরীক্ষা ১ এপ্রিল, মঙ্গলবার থেকে কোচিং সেন্টার বন্ধ

খবর টি পড়েছেন : ২৮৩
মেডিকেল ভর্তি পরীক্ষা ১ এপ্রিল, মঙ্গলবার থেকে কোচিং সেন্টার বন্ধ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আগামী ১ এপ্রিল ২০২১-২২ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকাসহ সারা দেশের ১৯টি কেন্দ্রে একযোগে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার থেকে বন্ধ থাকবে দেশের সকল মেডিকেল ভর্তি কোচিং সেন্টার। রবিবার এমবিবিএস ভর্তি পরীক্ষা বিষয়ে ওভার সাইট কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

Shamol Bangla Ads

ভর্তি পরীক্ষার দিন কী কী নির্দেশনা মানতে হবে, সে বিষয়ে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনেই এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাস্ক পরা বাধ্যতামূলক। শারীরিক দূরত্ব বজায় রাখা হবে। হাতঘড়ি, পকেটঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ফোনসহ কোনো ধরনের ইলেকট্রনিক সামগ্রী নিয়ে পরীক্ষা হলে প্রবেশ নিষেধ। কেন্দ্রে কর্তব্যরত হল সুপার, শিক্ষকসহ পরীক্ষায় নিয়োজিত সকল ব্যক্তি মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।’ বরাবরের মতোই দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে পরিচালক জানান।

পরীক্ষার্থীদের যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়ে আহসান হাবীব বলেন, আগামী ১ এপ্রিল ভর্তি পরীক্ষার দিন সকাল ৮টায় পরীক্ষা কেন্দ্রের গেট খুলে দেওয়া হবে। আর সাড়ে ৯টায় গেট বন্ধ করে দেওয়া হবে। স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের পরিচালক জানান, এ বছর প্রায় দেড় লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এমবিবিএস ভর্তি পরীক্ষা সামনে রেখে আগামীকাল মঙ্গলবার থেকে রাজধানীসহ সারা দেশের সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে।

Shamol Bangla Ads

আহসান হাবীব বলেন, প্রতিবছর এমবিবিএস ভর্তি পরীক্ষাকে সামনে রেখে কিছু কুচক্রী, দুর্নীতিবাজ ব্যক্তি বা গ্রুপ কোচিং সেন্টারের নামে বা ব্যক্তিগতভাবে অনলাইনের মাধ্যমে মেডিকেল কলেজে ভর্তির বিষয়ে ১০০ শতাংশ কমন সাজেশন্স বা গ্যারান্টি সহকারে ভর্তির কথা বলে গোপনে বড় অঙ্কের টাকা দাবি করে থাকে। মেধাবী শিক্ষার্থীদের কাছ থেকে এমন টাকা সংগ্রহ করে প্রতারক চক্র আর্থিকভাবে লাভবান হয়ে থাকে। এ ধরনের গুজব সৃষ্টিকারীদের ব্যাপারে তৎপর থাকবে দেশের আইন-শৃঙ্খলা বাহিনী। এবার যেন এসব ঘটনা না ঘটে তা আইন-শৃঙ্খলা বাহিনী এটা নিশ্চিত করবে। ইতিমধ্যে মনিটরিংয়ে মাঠে নেমেছেন গোয়েন্দারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে বহুতল ভবন থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু পরবর্তী সংবাদ আমদানি পর্যায়ে তেল, চিনির ভ্যাট কমানোর নির্দেশ মন্ত্রীসভার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads