ads

শনিবার , ১২ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় আজকের বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয়েছে : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ২০০
গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় আজকের বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয়েছে : প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটানা ১৩ বছর ধরে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় আজকের বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয়েছে। ১১ মার্চ শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) তাঁর সরকারি সফর উপলক্ষে প্রবাসী বাংলাদেশীদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ অভিমত ব্যক্ত করেন।

Shamol Bangla Ads

তিনি আবুধাবিতে তাঁর আবাসস্থল থেকে ভার্চুয়ালি ইভেন্টে যোগ দেন, বাংলাদেশী সম্প্রদায়ের লোকেরা তিনটি ভেন্যু থেকে সংযুক্ত ছিল – দুবাইতে বাংলাদেশ কনস্যুলেট, আবুধাবি থিয়েটার এবং রাস আল খাইমায় বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ।

তিনি বলেন, ‘দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকায় এবং আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলেই আজ আপনারা গত ১৩ বছরে পরিবর্তিত বাংলাদেশ দেখতে পাচ্ছেন।’

Shamol Bangla Ads

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘১৯৭৫ সালের পর একটি কালো অধ্যায় ছিল, কিন্তু কালো মেঘ চলে গেছে। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

কোভিড -১৯ কালে একটি সমস্যা তৈরি হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে এখন আরেকটি নতুন সমস্যা তৈরি হচ্ছে।

তিনি বলেন, ‘সুতরাং, আমরা আরেকটি অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। জ্বালানির দাম বাড়ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে নানা সমস্যা দেখা যাচ্ছে। আমরাও কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। তবে, আমি বিশ্বাস করি যে আমরা বাংলাদেশে এটি মোকাবেলা করতে সক্ষম হব।’ সূত্র: বাসস

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভারতে অনুপ্রবেশের দায়ে নালিতাবাড়ী সীমান্তে ৩ বাংলাদেশীকে আটক… পরবর্তী সংবাদ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ বস্তা টাকা, চলছে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads