ads

বৃহস্পতিবার , ১০ মার্চ ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোজ্যতেল, চিনি, ছোলা আমদানিতে ভ্যাট প্রত্যাহার

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১০, ২০২২ ৩:৩১ অপরাহ্ণ

ভোজ্যতেল, চিনি ও ছোলা আমদানিতে ভ্যাট প্রত্যাহার করে নিয়েছে সরকার। রমজান মাসে এসব পণ্য বেশি লাগে বলে তা আমদানিতে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত জানানোর সময় বৃহস্পতিবার ভার্চুয়াল ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।

Shamol Bangla Ads

তিনি বলেন, ‘জিনিসের দাম যাতে সহনীয় পর্যায়ে থাকে, সেটা রাখার জন্য আজকেও আমরা যেসব আইটেমের ওপর ভ্যাট ছিল সেগুলো তুলে নিয়েছি। ভোজ্যতেল, চিনি, ছোলা আমদানিতে ভ্যাট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কারণ রমজান মাসে এসব পণ্য বেশি লাগে।’
‘সরকার থেকে কিনে যে সহযোগিতা করা দরকার, সেটা পূর্ণ মাত্রায় করা হয়েছে। পাশাপাশি টিসিবি আমাদের সব সময় লাগে না, এ সমস্ত প্রয়োজন সারা বছর লাগে না, মাঝেমাঝে দেখা যায়। তখন সরকারকে ফেক্সিবল থাকতে হয়।’

অর্থমন্ত্রী বলেন, ‘যুদ্ধ হচ্ছে, আমরা চিন্তাও করিনি যুদ্ধ লাগবে। এসব ক্ষেত্রে অনেক প্যারামিটার আছে বেড়ে যায়। জিনিসপত্র থাকলেও এগুলো যেখানে আসার, সেখানে আসতে পারে না। ট্রান্সপোর্ট কস্ট বেড়ে যায়। এর ফলে যে পরিমাণ বাড়ে, তার চেয়েও বেশি বাড়ে যাঁরা এগুলো আমদানি করেন তাঁরা সুযোগ নেওয়ার চেষ্টা করেন। এবার যে মেজার নেওয়া হচ্ছে টিসিবিকে আরও ক্ষমতায়ন করা, তাহলে বাজারে যদি মালামাল থাকে, এটা অবশ্যই যারা সিন্ডিকেট করে তাদের সেই সুযোগ দেওয়া হবে না, তারা সেই সুযোগ পাবে না।’

Shamol Bangla Ads

ব্যবসায়ীদের দাবির মুখে বাণিজ্য মন্ত্রণালয় ভোজ্যতেলের ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করতে এনবিআরকে চিঠি দিয়েছিল। ওই চিঠির পরিপ্রেক্ষিতে ভোজ্যতেল, চিনি ও ছোলা আমদানিতে ভ্যাট প্রত্যাহার করে নিল সরকার।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!