ads

বৃহস্পতিবার , ১০ মার্চ ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী
মার্চ ১০, ২০২২ ১:৫০ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১০ মার্চ বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের সমন্বয়ে ভূমিকম্প ও অগ্নি নির্বাপকের উপর মহড়া ও প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।

পরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক আল মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জয়নাল আবেদীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!