ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭ মার্চ সোমবার সকাল সাড়ে ৯টায় গণভবনে ১০ টাকা মূল্যমানের এই স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের ডেটা কার্ড উন্মোচন করেন।

শুরুতে এই স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডেটা কার্ড ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো এবং পরে অন্যান্য জিপিও এবং দেশের পোস্টঅফিসগুলোতে বিক্রি হবে।
উদ্বোধনকালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, পোস্টমাস্টার জেনারেল ও সামরিক সচিব উপস্থিত ছিলেন।




