ads

বুধবার , ২ মার্চ ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রথম টি-টোয়েন্টিতে মুশফিককে নিয়ে অনিশ্চয়তা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২, ২০২২ ৬:০৩ অপরাহ্ণ

সবাই যখন ইনডোরে ব্যাটিং অনুশীলনে ব্যস্ত। তখন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সের সঙ্গে মিরপুরের সেন্টার উইকেটে অনুশীলন করতে দেখা যায় মুশফিকুর রহিমকে। কিছু সময় পর ইনডোরে ব্যাটিং অনুশীলনের সময় শরিফুলের বলে হাতে চোট পান। পরে অস্বস্তি নিয়ে দ্রুত মাঠ ছাড়েন মুশি। চোটে পড়ায় আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

Shamol Bangla Ads

চোট পাওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয় মুশফিককে। সেখানে চিকিৎসকেরা তাঁর হাতে স্ক্যান করান। সেখানে অবশ্য কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ব্যথা থাকায় পর্যবেক্ষণে রাখা হবে মিডল অর্ডারের এই ব্যাটারকে।

বিসিবির মেডিকেল বিভাগ থেকে জানানো হয়েছে, ‘হাতে ব্যথা পাওয়ার পর আমরা মুশফিককে স্ক্যান করিয়েছি। কোনো সমস্যা ধরা পড়েনি। তবে রাত পর্যন্ত পর্যবেক্ষণে থাকবে। প্রথম ম্যাচ খেলানো বা না খেলানোর সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের।’

Shamol Bangla Ads

মুশফিকের চোট দলের জন্য বড় চিন্তার কারণ। তাই তাঁকে পর্যবেক্ষণে রেখেছে টিম ম্যানেজমেন্ট। তারা বলেছেন, ‘আমরা পর্যবেক্ষণের পর পাওয়া রিপোর্টের অপেক্ষায় আছি। ব্যথা কমলে খেলতে পারবে। তবে এখনো ফোলা বোঝা যাচ্ছে না। এই ধরনের চোটে সাধারণ ২৪ ঘণ্টা পর ফোলা বোঝা যায়। আমরা এখন সেই অপেক্ষায় আছি।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!