ads

মঙ্গলবার , ১ মার্চ ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিশুরাই আগামীর ডিজিটাল ও সমৃদ্ধ বাংলাদেশের নেতৃত্ব দিবে ॥ চাইল্ড পার্লামেন্টে পরিকল্পনা মন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১, ২০২২ ৯:৪৮ অপরাহ্ণ

শেরপুর থেকে যোগ দিয়েছে মুহসানাত তাহিরাহ

হাকিম বাবুল : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, দেশরত্ন শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশকে একটি আধুনিক, বিজ্ঞানসম্মত ও সভ্য রাষ্ট্রে পরিণত করা হচ্ছে, যেখানে বসবাস করবে আজকের শিশুরা। একইসাথে ডিজিটাল বাংলাদেশকে বিশ্বের সাথে তাল মিলিয়ে নেতৃত্ব দিবে আজকের এই প্রজন্মের শিশুরাই। তিনি আরো বলেন, দেশে কিছুদিনের মধ্যেই ৫জি চালু হচ্ছে, তখন ২জি থেকে ৫জি সব ধরণের ইন্টারনেট সুবিধা জনগণ তাদের চাহিদা অনুযায়ী ব্যবহার করতে পারবে। কিন্তু শিশুদের সোশ্যাল মিডিয়ার বা নেট জগতের নেতিবাচক দিকগুলো থেকে সাবধান থাকতে হবে। যদিও তা সমাধানে বৈশ্বিকভাবে কাজ করছে সরকার। এছাড়াও শিশুদের অধিকার প্রতিষ্ঠায় সরকারের পক্ষে করণীয় সকলকিছুই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করা হবে। ২০তম চাইল্ড পার্লামেন্ট অধিবেশনে (শিশু সংসদ অধিবেশন) প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১ মার্চ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা এবং শিশু সুরক্ষা’ বিষয়ক ২০ তম এ চাইল্ড পার্লামেন্ট অধিবেশন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

ইয়েস বাংলাদেশ ও অপরাজেয় বাংলাদেশের আয়োজনে এবং প্লান ইন্টারন্যাশনাল ও সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের সহযোগিতায় ওয়াই মুভস প্রজেক্ট-এর আওতায় এবারের পার্লামেন্টে বিগত ১৯ বছরের সফল ধারাবাহিকতায় ৬৪টি জেলার শিশু সাংসদরা আর্থ-সামাজিক উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় শিশুদের ভূমিকা এবং শিশু সুরক্ষা এ দু’টি বিষয়কে সামনে রেখে পার্লামেন্টের প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান-এর নিকট নানাবিধ সুপারিশ প্রদান করেন। যার মধ্যে দেশের বিশেষ অঞ্চলের শিশুদের আর্থ-সামাাজিক উন্নয়ন, সকল স্থানে ডিজিটাল সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ ও ডিজিটাল ডিভাইসের সহজলভ্যতা, ইন্টারনেটের খরচ কমানো ও মেয়াদ বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম ও বাল্যবিবাহ বন্ধে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ ও প্রচারণা বৃদ্ধির উদ্যোগ, ভার্চুয়াল জগতের নেতিবাচক দিকগুলো থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিতে ভূমিকা রাখার বিষয়গুলো এ অধিবেশনে ওঠে আসে।

অধিবেশনে ৬৪টি জেলার শিশুদের নানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, ইতিমধ্যেই দেশে সাইবার আইন তৈরি করা হয়েছে, যা বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীরা দায়িত্বের সাথে কাজ করছে। এছাড়াও বাল্যবিবাহসহ সামাজিক অপরাধগুলো দমনে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে সরকারি টেলিভিশনের পাশাপাশি তিনি বেসরকারি টেলিভিশনের সকলকেও স্ব-উদ্যোগে ইতিবাচক প্রচারণার আহ্বান জানান। ২০ তম চাইল্ড পার্লামেন্টে এ বছর স্পিকার হিসেবে ছিলেন মারিয়াম আক্তার জ্বীম। এছাড়াও ডেপুটি স্পীকার প্রদীপ্ত রায় সরকার ও জিনিয়া আক্তার সুইটি এবং প্যানেল ডেপুটি স্পিকার হিসেবে আসিফ মাহমুদ ও মাহবুবা তাবাস্সুম ইমা দায়িত্ব পালন করেন।

Shamol Bangla Ads

শেরপুর জেলার এনসিটিএফ চাইল্ড পার্লামেন্ট মেম্বার হিসেবে এ অধিবেশনে যোগ দেন শেরপুর সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুহসানাত তাহিরাহ। শিশুদের এই অধিবেশনে এবছর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম এমপি এবং জাকিয়া পারভিন খানম এমপি। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল-এর গার্লস রাইটস্ ডিরেক্টর কাসফিয়া ফিরোজ, ওয়াই মুভস্ প্রজেক্ট ম্যানেজার রাজিয়া সুলতানা, সেভ দ্য চিলড্রেনস্ প্রতিনিধি আবু জাফর মোহাম্মদ হোসেন, অপরাজেয় বাংলাদেশ নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু, প্ল্যান ইন্টারন্যাশনালের নিলিমা ইয়াসমিন ও ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিস্ট সৈয়দা হুসনে কাদেরি, ইয়েস বাংলাদেশ সভাপতি শামীম আহম্মেদ প্রমুখ।

২০তম চাইল্ড পার্লামেন্টে ১৫টি জেলার ১৬টি সুবিধাবঞ্চিত ও প্রান্তিক অঞ্চলের শিশুরাসহ ৬৪টি জেলার মোট ১০৫ জন চাইল্ড পার্লামেন্ট মেম্বার প্রাণবন্তভাবে অংশগ্রহণ করেন। দিনের দ্বিতীয় ভাগে পরবর্তী বছরের জন্যে চাইল্ড পার্লামেন্টের নির্বাচন অনুষ্ঠিত হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!