ads

মঙ্গলবার , ১ মার্চ ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওজন কমাবে নেগেটিভ ক্যালরি ফুড

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১, ২০২২ ৮:৫৪ অপরাহ্ণ

ঋতু পালাবদলে অনেকে ডায়েট প্ল্যান বদলান। কোন কোন খাবারে কম ক্যালোরি থাকে, কোন খাবারকে ‘নেগেটিভ ক্যালোরি ফুড’ বলা হয়, তার সন্ধানে থাকেন অনেকেই। কোনো বিশেষ দিনের আগে খানিকটা বেশি ওজন ঝরাতে চাইলে ডায়েট চার্টে বিশেষ কিছু ফল, সবজি রাখতে পারেন। যার মধ্যে ক্যালরির পরিমাণ এতটাই কম যে, এদের ‘নেগেটিভ ক্যালোরি ফুড’ বলছেন পুষ্টিবিদরা। জেনে নিন সেগুলো কী কী।

Shamol Bangla Ads

সেলেরি: সেলেরি বা পাথুনি শাক এক ধরণের ছোট উদ্ভিদ যা সালাদের সঙ্গে মিশিয়ে অনেকেই খেয়ে থাকেন। এর বিজ্ঞান সম্মত নাম হলো অ্যাপিয়াম গ্রেভোলেন্স। কেউ কেউ আবার গ্রিন জুসের সঙ্গেও সেলেরি মিশিয়ে নেন। ফোলেট, ফাইবার, ভিটামিন সি, ভিটামিন এ-তে ভরপুর সেলেরি ওজন কমাতেও সাহায্য করে।

কোনো বিশেষ দিনের আগে খানিকটা বেশি ওজন ঝরাতে চাইলে ডায়েট চার্টে বিশেষ কিছু ফল, সবজি রাখতে পারেন
গাজর: দ্রুত ওজন ঝরাতে সাহায্য করে গাজর। এর মধ্যে রয়েছে ম্যাঙ্গানিজ, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন কে, পটাশিয়াম। গাজরে কোলেস্টেরল এবং স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ অত্যন্ত কম। তাই হাইপারটেনশনের রোগীদের এটি খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

Shamol Bangla Ads

টমেটো: কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে টমেটো। ফাইবার, পটাশিয়াম, ভিটামিন সি-তে ভরপুর টমেটো ওজন কমাতে সাহায্য করে। এমনকী সূর্যের ক্ষতিকর রশ্মি থেকেও রক্ষা করে এটি।

শসা: ইলেকট্রোলাইট, ভিটামিন, মিনারেলসমৃদ্ধ শসা একদিকে যেমন হজমশক্তি বাড়াতে সাহায্য করে, তেমনই চটজলদি অতিরিক্ত মেদ ঝরাতেও সাহায্য করে।

তরমুজ: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তরমুজ। শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতেও উপকারী এই ফল। হার্টের স্বাস্থ্যের জন্যেও তরমুজ খেতে বলেন পুষ্টিবিদরা। এর মধ্যে ক্যালরির পরিমাণ অত্যন্ত কম।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!