ads

সোমবার , ২৮ ফেব্রুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বৈঠকে বসেছে নতুন নির্বাচন কমিশন

খবর টি পড়েছেন : ১৮১
বৈঠকে বসেছে নতুন নির্বাচন কমিশন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দায়িত্ব গ্রহণের প্রথমদিনেই নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন কমিশন। ২৮ ফেব্রুয়ারি সোমবার বেলা সাড়ে ১১টায় নির্বাচন ভবনের কনফারেন্সে রুমে ওই বৈঠক শুরু হয়। ওইসময় ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার নতুন কমিশনকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। এরপর বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান। পরে ইসির কর্মকর্তারা কমিশনের কার্যক্রম বিষয়ে নতুন কমিশনকে অবহিত করেন। ওইসময় সিইসি সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

Shamol Bangla Ads

বৈঠকে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর, আইডিয়া প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদেরসহ ইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে নির্বাচন ভবনে আসেন নতুন সিইসিসহ কমিশনাররা। পরে ইসি কর্মকর্তারা তাদের ফুলের শুভেচ্ছা জানান। সকাল ৯টা ৪৫ মিনিটে কমিশনে প্রবেশ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। পরে তিনি চারতলায় ৩০১ নম্বরে নিজ দপ্তরে প্রবেশ করেন। এ কক্ষে বসেই আগামী পাঁচ বছরের নানা নির্বাচনী কর্মযজ্ঞ পরিচালনা করবেন তিনি।

Shamol Bangla Ads

Need Ads
পূর্ববর্তী সংবাদ পবিত্র শবে মেরাজ আজ  পরবর্তী সংবাদ প্রাথমিকের ক্লাস চলবে ২০ রমজান পর্যন্ত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads