শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতির দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি সোমবার দুপুরে উপজেলার গোপালপুর বনবিট কার্যালয় চত্ত্বরে ময়মনসিংহ বন বিভাগের আয়োজনে ওই চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা শাহিন কবির।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষন কর্মকর্তা সুমন সরকার, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, গোপালপুর বন বিট কর্মকর্তা শাহ আলম ও রামচন্দ্রকুড়া ইউপি চেয়ারম্যান আমান উল্লাহ বাদশা প্রমুখ।

এদিন নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি এলাকায় বসবাসরত বন্যহাতি দ্বারা ঘরবাড়ি ও ফসলের ক্ষতিগ্রস্ত ২১ জনের মাঝে ৬ লাখ ৭৫ হাজার টাকার ক্ষতিপূরণ চেক বিতরণ করা হয়।




