ads

রবিবার , ১ আগস্ট ২০২১ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ মেডিকেলে ৫টি আইসিইউ বেড দিলেন আ.লীগ নেতা এমএ ওয়াহেদ

করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বজনরা অনেক সময় আইসিইউ বেডের জন্য হাহাকার করেও একটি আইসিইউ বেডও যোগাড় করতে পারছে না। বহুল প্রত্যাশিত আইসিইউ বেড না পেয়ে অনেক রোগীই মৃৃত্যুর কোলে ঢলে পড়ছে। ঠিক সেই মুহূর্তে শোকের মাস আগষ্টের প্রথম দিনে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা রোগীদের উন্নত চিকিৎসার সুবিধার্থে ৫টি ভিভিপি আইসিইউ বেড হস্তান্তর করেন বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা শাখা নির্বাহী কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট শিল্পপতি এম. এ ওয়াহেদ।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১ আগস্ট রবিবার দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে ময়মনসিংহের জেলা প্রশাসক ও করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি মোহাম্মদ এনামুল হক ৫টি ভিভিপি আইসিইউ বেড ও চিকিৎসা সরঞ্জামাদি গ্রহণ করেন।

Shamol Bangla Ads

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় পরিষদ সদস্য আ.খ.ম শামসুল আলম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট পীযুষ কান্তি সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, এম এ কুদ্দুছ ও শওকত জাহান মুকুল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা: ইকবাল আহমেদ নাসের, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফকরুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিরন চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মুমিনুর রহমান জিন্নাহ, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর বাশার ভাষানী, জেলা আওয়ামীলীগের সদস্য অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ শওকত উসমান লিটনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা: ইকবাল আহমেদ নাসের এর কাছে আইসিইউ বেড এর কাগজপত্র হস্তান্তর করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads