ads

শনিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রথমবারের মতো ইউক্রেনের ‘গুরুত্বপূর্ণ’ শহর দখলে নিল রাশিয়া

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ৩:০৭ অপরাহ্ণ

ইউক্রেনের শহর মেলিতোপোল দখল করেছে রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, এবারের যুদ্ধে প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ শহর দখলে নিল রাশিয়া।

Shamol Bangla Ads

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মেলিতোপোল হলো একটি মাঝারি আকারের শহর যা ইউক্রেনের দক্ষিণের জাপোরিঝিয়ায় অঞ্চলে অবস্থিত। এটি ইউক্রেনের মারিউপোল বন্দরের কাছে অবস্থিত। মেলিতোপোল শহরের জনসংখ্যা প্রায় দেড় লাখ।

শনিবার সকাল থেকেই কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিবিসি জানায়, কিয়েভের মায়দান স্কয়ারে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া কিয়েভের ত্রয়েশ্চিনা এলাকা থেকেও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিয়েভের কামানের গোলার শব্দ কয়েক মাইল দূর থেকে শোনা গেছে।

Shamol Bangla Ads

ইউক্রেনের সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, শহরের চিড়িয়াখানার কাছে এবং শুলিয়াভকা এলাকায় ৫০ টিরও বেশি বিস্ফোরণ খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, কিয়েভ দখল করতে চারপাশ থেকে হামলা করেছে রাশিয়া।

Need Ads
error: কপি হবে না!