ads

শনিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউক্রেনের সঙ্গে বাংলাদেশের তেমন বাণিজ্য নেই যে ধস পড়ে যাবে : পরিকল্পনা মন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ৮:৩৪ অপরাহ্ণ

যুদ্ধের অর্থনৈতিক প্রভাব দেখতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। শনিবার বেলা ১টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত আলোচনা সভায় যোগদান করেন মন্ত্রী। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

Shamol Bangla Ads

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, ‘আমি যেকোনো যুদ্ধের বিরুদ্ধে। এটা আমার ব্যক্তিগত মত। ইউক্রেনের সঙ্গে বাংলাদেশের তেমন বাণিজ্য নেই যে ধস পড়ে যাবে। যুদ্ধের অর্থনৈতিক প্রভাব দেখতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তৈরি পোশাক ও খাদ্যপণ্য রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে যে বাজার রয়েছে সেখানে বাংলাদেশের পণ্য যাবেই। এতে কোনো সমস্যা নেই। আমাদের বন্ধু রাষ্ট্র রাশিয়া তাদের সঙ্গে বাংলাদেশের কিছু ব্যবসা রয়েছে। রাশিয়া বাংলাদেশের রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। এ জন্য রাশিয়া বাংলাদেশকে ঋণ দিয়েছে। কোভিডের সময় এই প্রকল্পের কাজ বন্ধ ছিল না, এখনো থাকবে না।’

পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, নির্দেশ দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা যায় না, কেউ পারে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটি উদ্বেগের বিষয়। টিসিবির উদ্যোগে পণ্য বিক্রয় চলছে। আমদানি করা পণ্যে শুল্ক না নেওয়ার ব্যবস্থা হচ্ছে। ব্যবসায়ীরা যাতে ব্যবসা করতে গিয়ে কোনো অসুবিধার শিকার না হন, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। পণ্য পরিবহনের ক্ষেত্রে সড়ক গুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। চাঁদাবাজি রুখতে পারলে দাম কিছুটা কমতে পারে।

Shamol Bangla Ads

এ সময় মন্ত্রী মজুতদারদের উদ্দেশ্যে বলেন, কেউ যদি অবৈধ মজুত করেন, তাহলে তাঁদের মাল গুদামে পচবে বাজারে বিক্রি করতে পারবেন না। ওইসময় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!