ads

বুধবার , ২৩ ফেব্রুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লঞ্চের সাথে ধাক্কা, বরিশালে ট্রলার ডুবে নিহত ৩

খবর টি পড়েছেন : ৭২৪
লঞ্চের সাথে ধাক্কা, বরিশালে ট্রলার ডুবে নিহত ৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বরিশালের আড়িয়াল খাঁ নদীর নলচর এলাকায় লঞ্চের সাথে ধাক্কা লেগে একটি ট্রলার ডুবে ৩ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে একজন। তার সন্ধানে তল্লাশী চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরীরা।

Shamol Bangla Ads

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সিরাজগঞ্জ থেকে একটি ট্রলারে মাঝী-মাল্লাসহ ৪৫ জন মুসল্লী বরিশালের চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে যাচ্ছিলো। চরমোনাই বার্ষিক মাহফিলে যোগ দেয়ার কথা ছিলো তাদের।

গত মঙ্গলবার রাত দেড়টা নাগাদ ট্রলারটি আড়িয়ালখাঁ নদীর নলচর অতিক্রমকালে ঢাকা থেকে পয়সারহাটগামী একটি লঞ্চের সাথে ধাক্কা লাগে। এ সময়ে ট্রলারে থাকা যাত্রীরা ঝাপ দিয়ে নদীতে পরে গেলে জেলে ও স্থানীয়দের সহায়তায় ৪১ জনকে উদ্ধার করা হয়। এ সময় ৪ জন যাত্রী নিখোঁজ হয়।

Shamol Bangla Ads

বুধবার ভোরে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সহায়তায় বিভিন্ন স্থান থেকে ৩ টি লাশ উদ্ধার করা হয়। এখনো একজন নিখোঁজ আছে। লাশগুলোর পরিচয় মেলেনি। এখনো উদ্ধারকাজ চলছে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বেল্লাল হোসেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাভারে টিকা প্রত্যাশীদের উপচেপড়া ভিড়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে… পরবর্তী সংবাদ বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হলেন বিচারপতি ওবায়দুল…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads