‘বাড়াবো প্রাণিজ আমিষ, গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধি বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতাল মাঠে ওই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের আয়োজনে প্রদর্শর্নী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার । প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহায়তায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের কর্মকর্তা ডা, উমর ফারুক। ডা, রোকেয়া আক্তার লিমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস, উপ-সহকারী প্রানিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) জাহিদুল ইসলাম, উপ-সহকারী কর্মকর্তা মো. রজব আলী, নুর মোহাম্মদ, মোরাদুজ্জামান লাভলু, সফল খামারি সোলায়মান, মনিকা আক্তার প্রমুখ।

প্রদর্শনীতে বিভিন্ন প্রাণী ও গবেষণামূলক প্রাণী খাদ্যসহ ৫০টি স্টল অংশগ্রহণ করে। পরে ক্যাটাগরি অনুযায়ী সফল খামারি ও গবেষণামূলক খাদ্য উৎপাদকদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।




