কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আশরাফ আলী চারু’র শিশুকিশোর গল্পের বই ‘অচিনপুরের গল্পের ঝুলি’ প্রকাশ হয়েছে। বইটি প্রকাশ করেছে পশ্চিম বাংলা’র কাঁচড়াপাড়ার বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান ‘সৃষ্টি প্রকাশনী’। বইটির পরিবেশক ভারতে ‘সৃষ্টি বইমহল কলকাতা’ ও বাংলাদেশে ‘মাহির প্রকাশন’।
জানা যায়, চমৎকার ওই বইটির প্রকাশক কথাব্য শুভ জিৎ। প্রচ্ছদ করেছেন অনিন্দিতা দাস ও অলংকরণ করেছে শিশুশিল্পী অদিতি সুর।

বইটিতে ছোটবড় মোট ১৬টি গল্প রয়েছে। প্রতিটি গল্পেই রয়েছে শিক্ষনীয় বিষয়বস্তু। গল্পগুলো বাংলাদেশের জাতীয় দৈনিকসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ হয়েছিল। বইটির উল্লেখযোগ্য গল্পগুলো হলো- ভূতের রাজা কাকতাড়ুয়া, অচিনপুর, শরতের রাতে বাদুড় ভূত, শিক্ষিত ভূত, কাজীর বিচার, পাওনা, আস্ফালন ও গুইসাপ ও কুমির ছানা। বইটি শিশুকিশোর পাঠকদের পাশাপাশি সকল বয়সী পাঠকের সুখপাঠ্য হবে বলে বিশ্বাস।




