ads

বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ - ফটো কার্ড
ফেব্রুয়ারি ১০, ২০২২ ১১:৪০ পূর্বাহ্ণ

ময়মনসিংহে মাদক মামলায় পলাতক দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিশেষ দায়রা জজ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন গাজীপুরের জয়দেবপুর রোদ্রপুরের মৃত আবদুর রশিদ খানের ছেলে আবু তাহের (৪০) ও শ্রীপুর বেওয়াসড়া গ্রামের মৃত কছুর উদ্দিনের ছেলে মো. রুকন (২৭)। ৯ ফেব্রুয়ারি বুধবার দুপুরে ময়মনসিংহ বিশেষ দায়রা জজ সাবেরা সুলতানা খানম এ দণ্ডাদেশ দেন।

Shamol Bangla Ads

মামলার বিবরণে জানা গেছে, পুলিশের মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালে ২০১৮ সালের ২৬ মার্চ সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর চরপাড়া মোড়ে মাদক কেনাবেচার গোপন সংবাদ পায় পুলিশ। ওই সংবাদের ভিত্তিতে সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ সেখানে পৌঁছালে দুই মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের ধরে ফেলে।

ওইসময় দেহ তল্লাশী করে আবু তাহেরের কাছ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৫১ গ্রাম ও মো. রুকনের কাছ থেকে ৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করে। পরে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইজনকে আসামি করে মামলা করা হয়।

Shamol Bangla Ads

মামলাটিতে সাতজন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে বুধবার এ দণ্ডাদেশ দেন আদালত। আদালতে সরকারি পক্ষে আইনজীবী শেখ আবুল হাসেম ও আসামি পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী বেগম রেহানা আক্তার মামলাটি পরিচালনা করেন।

Need Ads