ads

বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আইইবির মানববন্ধন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১০, ২০২২ ১:১৫ অপরাহ্ণ

জেলা প্রশাসনে মাধ্যমে এডিপিভূক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অযৌক্তিক আদেশ প্রত্যাহারের দাবিতে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

Shamol Bangla Ads

১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শহরের থানামোড়স্থ বঙ্গবন্ধু স্কয়ারে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন শেরপুরের জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ ছামিউল হক, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত রায়, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান সিদ্দিকী, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জয়িতা দেবশ্রী, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, এলজিইডির সহকারী প্রকৌশলী জাহানারা পারভীন প্রমুখ।

Shamol Bangla Ads

মানববন্ধনে নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলীসহ অর্ধশতাধিক জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা অংশ নেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!