ads

বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফর মার্চে

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১০, ২০২২ ১২:৫৪ অপরাহ্ণ

৩টি ওডিআই ও দুটি টেস্ট ম্যাচ খেলতে মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। সিরিজ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ওয়ানডে সুপার লিগ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসাবে।

Shamol Bangla Ads

ক্রিকেট সাউথ আফ্রিকা বুধবার সিরিজ চূড়ান্ত করেছে। আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে হোম সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা সফর। ১৮, ২০ ও ২৩ মার্চ ৩টি ওডিআই। প্রথম ও শেষটি সেঞ্চুরিয়নে এবং দ্বিতীয়টি জোহানেসবার্গে। প্রথম টেস্ট ডারবানের কিংসমিডে শুরু হবে ৩১ মার্চ। ২০০৩ বিশ্বকাপে ওই ভেন্যুতে কানাডার কাছে হেরেছিল বাংলাদেশ। ১৯ বছর পর সেখানে বাংলাদেশ প্রথম খেলবে। ৮ এপ্রিল দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে গবেরহার সেন্ট জর্জেস পার্কে।

ওয়ানডে সুপার লিগে বাংলাদেশ বর্তমানে ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। দশম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার ঝুলিতে ৩৯ পয়েন্ট। ১০ ম্যাচে মাত্র তিন জয় তাদের। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকা চতুর্থ এবং বাংলাদেশ সপ্তম স্থানে রয়েছে। বছরের শুরুতে বাংলাদেশ নিউজিল্যান্ড সফরে মাউন্ট মঙ্গানুইয়ে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জিতেছে। বাংলাদেশ আজ পর্যন্ত কোনো ফরম্যাটে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি তাদের মাঠে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!