ads

মঙ্গলবার , ৮ ফেব্রুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলা একাডেমির সভাপতি পদে সেলিনা হোসেনের যোগদান

খবর টি পড়েছেন : ২২০
বাংলা একাডেমির সভাপতি পদে সেলিনা হোসেনের যোগদান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন বাংলা একাডেমির সভাপতি পদে যোগদান করেছেন। এ বছরের ৬ ফেব্রুয়ারি থেকে পরবর্তী তিন বছরের জন্য তিনি এই পদে দায়িত্ব পালন করবেন। ৭ ফেব্রুয়ারি সোমবার বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে তার যোগদান উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান স্বাগত বক্তব্য দেন। বাংলা একাডেমির সভাপতি পদে সেলিনা হোসেনকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন একাডেমির পরিচালক মোবারক হোসেন ও ড. জালাল আহমেদ, উপ পরিচালক ড. সরকার আমিন, ড. তপন বাগচী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে বাংলা একাডেমির প্রয়াত ৩ জন সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক শামসুজ্জামান খান এবং প্রয়াত মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীকে স্মরণ করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Shamol Bangla Ads

সেলিনা হোসেনকে বাংলা একাডেমির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন একাডেমির মহাপরিচালক, সচিব, পরিচালক, উপ পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে নবনিযুক্ত সভাপতি সেলিনা হোসেন বলেন, বাংলা একাডেমিতে ১৯৭০ সালে যোগদান করে ৩৪ বছর কর্মকাল কাটিয়েছি। একাডেমি আমার প্রাণের প্রতিষ্ঠান। যখন আমরা চাকরিতে যোগদান করেছি তখন এত অবকাঠামোগত এবং আনুষাঙ্গিক সুবিধা ছিল না। কিন্তু জাতির বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের সূতিকাগার হিসেবে আমরা এ প্রতিষ্ঠানকে ধারণ করেছি। একাডেমির অভিধান, সংকলন, বিজ্ঞান বিশ্বকোষ, নজরুল রচনাবলি ইত্যাদি নানা কর্মসূচির দায়িত্ব পালনের পাশাপাশি শিশুতোষ পত্রিকা ধানশালিকের দেশ সম্পাদনা করেছি। এ পত্রিকার মধ্য দিয়ে বাংলাদেশের শিশুসাহিত্যের ধারাকে আধুনিক ও নবমাত্রিক করার প্রয়াস চালিয়েছি। তিনি বলেন, একাডেমির সভাপতির দায়িত্বভার প্রাপ্তি আমার জন্য পরম আনন্দ ও গৌরবের বিষয়। আমি মহা পরিচালক এবং একাডেমি পরিবারের সবার সহায়তায় আমার দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করে যাব।

এর আগে, গত ৩০ নবেম্বর শিক্ষাবিদ, গবেষক, অধ্যাপক ড. রফিকুল ইসলামের মৃত্যুতে বাংলা একাডেমির সভাপতি পদ শূন্য হয়। সেলিনা হোসেন তার স্থলাভিষিক্ত হলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সার্চ কমিটির ২য় বৈঠক আজ বিকেলে পরবর্তী সংবাদ ভার্চুয়ালি শপথ নিলেন আইভী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads